কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসের উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ায় কুলাউড়া সেন্ট্রাল ডায়াগনস্টিক এন্ড কনসালটেশন সার্ভিসের উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) পৌর শহরের স্টেশন চৌমুহনীতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব শওকতুল ইসলাম শকু। প্রধান অতিথির বক্তব্যে তিনি সিলেট বিভাগের স্বনামধন্য চিকিৎসকদের সমন্বয়ে পরিচালিত এই প্রতিষ্ঠান কুলাউড়াবাসীকে সহজলভ্য ও মানসম্মত চিকিৎসাসেবা প্রদানের মাধ্যমে অনন্য দৃষ্টান্ত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান ডা. মোহাম্মদ ইকবাল আহমদের সভাপতিত্বে ও ম্যানেজার রনি দাসের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ ও ড্যাব এর কেন্দ্রীয় সহ-সভাপতি অধ্যাপক ডা. মো. নাজমুল ইসলাম, কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সজল, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক রেদওয়ান খান, নর্থ ইস্ট মেডিকেল কলেজের অধ্যাপক ডা. আলমগীর আদিল সামদানি, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ আতাউর রহমান এবং লাইফ কেয়ার প্রাইভেট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক শেলুর রহমান। এছাড়াও প্রতিষ্ঠানের পক্ষ থেকে বক্তব্য রাখেন ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল ওয়াহিদ, ডা. মো. উমর বিন আব্দুল আজিজ নাদিম এবং ডা. জিয়াউল কবির জিন্না খান। উদ্বোধনীতে প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ জাকারিয়া, ডা. তাফহীমুল ইসলাম চৌধুরী (ইমাম), ডা. ইনাম উল মৌলা জুবায়ের ও ডা. সৈয়দ ফারহানুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: মৃত্যুর ১৪ বছর পরও অম্লান হুমায়ূন আহমেদ, নুহাশপল্লীতে ভক্ত-স্বজনের শ্রদ্ধাঞ্জলি
উদ্বোধনের পর প্রধান অতিথি এমপি শকু অত্যাধুনিক যন্ত্রপাতিতে সজ্জিত ল্যাবরেটরি ও চিকিৎসা সেবা কার্যক্রম পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন।
উল্লেখ্য আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ল্যাবরেটরি ও বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে গঠিত এই প্রতিষ্ঠানটি সপ্তাহে ৭ দিনই কুলাউড়াবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে কাজ করবে। এখানে ১৫ জন বিশেষজ্ঞ চিকিৎসকসহ মোট ২৩ জন চিকিৎসক নিয়মিত সেবা দেবেন।
আরও পড়ুন: আশুলিয়া-সাভারে ডিবির অভিযানে ১ হাজার লিটার চোলাইমদ ও ১০০ ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৪





