নরসিংদীতে ইয়াবাসহ সরকারি চিকিৎসক গ্রেফতার
নরসিংদীর রায়পুরায় মো. রাজিব নামে এক সরকারি চিকিৎসকে ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জুলাই) দিবাগত রাতে রায়পুরা থানার ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম বিষয়টি জানান।
আরও পড়ুন: জনগণের ভোটে নির্বাচিত সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
গ্রেফতারকৃত ওই চিকিৎসক রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) হিসেবে কর্মরত আছেন।
পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার রাত রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তুলাতুলি মোড়ে অভিযান চালায় পুলিশ। এসময় ৫০ (পঞ্চাশ) পিস ইয়াবা উদ্ধার সহ ওই চিকিৎসকে গ্রেফতার করে পুলিশ।
আরও পড়ুন: মাদকবিরোধী প্রচারণায় ফুটবল প্রতিযোগিতায় চরশেরপুর ইউনিয়ন চ্যাম্পিয়ন
এবিষয়ে আরও বিস্তারিত জানতে চাইলে ওসি (তদন্ত) ফরিদুল ইসলাম সদুত্তর না দিয়ে ব্যস্ত আছেন বলে মুঠোফোনটি রেখে দেন তিনি।
ঘটনাটি মিথ্যা বলেও উড়িয়ে দিচ্ছেন আবার অনেকে। এঘটনার পর পুরো জেলা জুড়ে আলোচনা-সমালোচনার ঝড় বইছে।
গ্রেফতারকৃত চিকিৎসক বর্তমানে রায়পুরা থানা পুলিশের হেফাজতে রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানা যায়।





