জামায়াত নেতৃবৃন্দের জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জাকির হোসেনের কবর জিয়ারত
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের কৃতিসন্তান ২০২৪ সালের মহান জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ জাকির হোসেন এর কবর জিয়ারত করেছেন জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ। শনিবার(২৫ জুলাই) সকালে কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ শহীদ জাকির হোসেন এর কবর জিয়ারত, দোয়া ও মোনাজাত করেন। পরে তাঁরা শহীদ জাকির হোসেন এর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
কবর জিয়ারতকালে জামায়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা জামায়াতে ইসলামীর আমীর বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা ফরহাদ হোসেন মোল্লা, সেক্রেটারি অধ্যাপক তোফাজ্জল হোসেন, সহকারী সেক্রেটারি মাওলানা মাছউদুর রহমান ফাত্তাহ, ইমতিয়াজ হোসেন বকুল, বারিষাব ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মাওলানা ছিদ্দিকুর রহমান সেক্রেটারি তারেক হাসান সহ জামায়াতের ইউনিয়ন ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: জনগণের ভোটে নির্বাচিত সরকার গ্রামের মানুষের উন্নয়নে কাজ করছে: তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী
উল্লেখ্য, জুলাই গণ-অভ্যুত্থানে উত্তরার আব্দুল্লাহপুরে পুলিশের গুলিতে শহীদ জাকির হোসেনের পরিবারকে ইতিপূর্বে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ২ লাখ টাকা সহায়তা প্রদান করেন।





