কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন
মৌলভীবাজারের কুলাউড়ায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। শনিবার জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মাতৃদুগ্ধ সপ্তাহের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার। তিনি শিশুর প্রথম খাবার হিসেবে শালদুধের অপরিহার্যতার কথা তুলে ধরে শিশুদের টেকসই পুষ্টি নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে মাতৃদুগ্ধ পানের সচেতনতা আরও বৃদ্ধি করার আহ্বান জানান।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. বর্ণালী দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় "জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান: টেকসই উদ্যোগ করি বেগবান" দিবসের মূল প্রতিপাদ্য বিষয়ে আলোচনায় অংশ নেন হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: তানজিমুল রাফি, এমওডিসি ডা. মোছা. সারমিন ফারহানা জেরিন, প্রধান শিক্ষিকা শামছুন্নাহার, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ জামানওয়ারা বেগম, উপজেলা প্রেসক্লাব সভাপতি এম মছব্বির আলী, সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল প্রমুখ। বক্তারা জন্মের ছয় মাস পর্যন্ত শিশুকে শুধুমাত্র মায়ের বুকের দুধ খাওয়ানোর জন্য মায়েদের প্রতি আহ্বান জানান।
আরও পড়ুন: ফেনীতে তীব্র গ্যাস সংকট, দুর্ভোগে ক্ষোভ গ্রাহকদের
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, পুষ্টি কর্মকর্তা এবং বিভিন্ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।





