হাকালুকি যুব সাহিত্য পরিষদের মেধাবৃত্তি প্রদান

Sadek Ali
কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ১১:১৩ পূর্বাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:১৬ অপরাহ্ন, ০৭ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

হাকালুকি যুব সাহিত্য পরিষদের উদ্যোগে "মেধার স্বীকৃতি, সাফল্যের দ্যুতি" শীর্ষক ক্যারিয়ার গাইডলাইন ও ৭ম মেধাবৃত্তি পরীক্ষার বৃত্তি প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার মৌলভীবাজারের  কুলাউড়ার ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি যুব নেতা হোসাইন আহমদ এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক এফরুল ইসলাম রুহিন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন ভূকশিমইল মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: নুরুল ইসলাম, মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক সুয়েবুর রহমান, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন অব আমেরিকার সাবেক সাধারণ সম্পাদক মো: জাবেদ আহমদ, রূপালী ব্যাংক কুলাউড়া শাখার ব্যবস্থাপক আনিসুর রহমান, কুলাউড়া পৌর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা এনামুল ইসলাম, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন অব আমেরিকার ক্রীড়া সম্পাদক আজিজুল হক স্বপ্ন, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিকুল ইসলাম, প্রফেসর আমিনুল ইসলাম ও ভুকশিমইল ইউনিয়ন বিএনপি’র সাবেক আহ্বায়ক আফজাল হোসেন সাঈদ। 

আরও পড়ুন: লালমনিরহাটে তিস্তার পানিতে ভেঙে গেল আঞ্চলিক সড়ক, বিচ্ছিন্ন ২ হাজার পরিবার

শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের সহ-সাধারণ সম্পাদক ও ৭ম মেধাবৃত্তি পরীক্ষার আহ্বায়ক রাসেল উদ্দিন। বক্তব্য রাখেন বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীর অভিভাবক হাফিজুল ইসলাম মিলন, শিক্ষার্থী মাববুবা জান্নাত ও অর্ণব দাস অর্প। অনুষ্ঠানে বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ প্রস্তুতি, ক্যারিয়ার গঠনের পরিকল্পনা ও সঠিক দিকনির্দেশনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। পরে মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের হাতে বৃত্তি, সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। অনুষ্ঠানের শেষ পর্যায়ে মাদক সচেতনতামুলক কুইজ প্রতিযোগীতা পরিচালনা করেন হাকালুকি যুব সাহিত্য পরিষদের সাবেক সাধারণ সম্পাদক রুমেল আহমদ। বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরষ্কার তোলে দেন অতিথিরা। অনুষ্ঠানে হাকালুকি যুব সাহিত্য পরিষদের সদস্য, অভিভাবক, শিক্ষার্থী ও সুধীজন উপস্থিত ছিলেন।