রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা এখনও পূরণ হয়নি: ডা. শফিকুর রহমান

Sadek Ali
ইউসুফ আলী প্রধান, নারায়ণগঞ্জ
প্রকাশিত: ১১:৩৯ পূর্বাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১২:৫৯ অপরাহ্ন, ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গণভোটের গণরায় বাস্তবায়ন এবং ৬ দফা দাবি আদায়ের লক্ষ্যে ঢাকা-চট্টগ্রাম লং মার্চ উপলক্ষে ৫ সেপ্টেম্বর শনিবার সকালে নারায়ণগঞ্জের চিটাগাং রোড ট্রাকস্ট্যান্ড মাঠে  এক বিশাল পথসভা অনুষ্ঠিত হয়েছে। পথসভায় বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান প্রধান অতিথির বক্তব্যে বলেন স্বৈরাচারের বিরুদ্ধে রাজপথে রক্ত দিয়ে অর্জিত জনগণের প্রত্যাশা ও দাবি এখনও পুরোপুরি পূরণ হয়নি। জনগণের গ্যাস, বিদ্যুৎ ও সুশাসনসহ সব ন্যায্য অধিকার আদায় না হওয়া পর্যন্ত ১১ দলীয় ঐক্য রাজপথের আন্দোলন বজায় রাখবে ইনশাআল্লাহ।

পথসভায় উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বাংলাদেশ ডেমোক্রেটিক পার্টি /এলডিপি চেয়ারম্যান ​কর্নেল অলি আহমেদ , বাংলাদেশ খেলাফত মজলিস মহাসচিব ​আল্লামা মামুনুল হক , এনসিপি আহ্বায়ক ও  বিরোধী দলীয় হুইপ ​নাহিদ ইসলাম এমপি, জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মোবারক হোসাইন, ঢাকা মহানগরী দক্ষিনের আমির  নুরুল ইসলাম বুলবুল এমপি, মো: কামাল হোসেন এমপি ঢাকা -৫, এবি পার্টির নেতা শাহাদাৎ উল্লাহ টুটুল,  সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) এডভোকেট আবদুল্লাহ আল আমীন। 

আরও পড়ুন: আশুলিয়ায় ভাড়া বাসা থেকে তিন মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী জামায়াতের আমীর মাওলানা আবদুল জব্বার-এর সভাপতিত্বে পথসভায় কেন্দ্রীয় ও স্থানীয় শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মঈনুউদ্দিন আহমাদ, সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য আলহাজ্ব মমিনুল হক সরকার, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাসউদুর রহমান গিয়াস, মহানগরী নায়েবে আমীর মাওলানা আবদুল কাইয়ুম, জেলা সমাজ কল্যাণ সম্পাদক অধ্যাপক ইলিয়াস মোল্লা, সহকারী সেক্রেটারি আবু সাঈদ মুন্না, মহানগরী সহকারী সেক্রেটারি মুহাম্মদ জামাল হোসাইন, এইচ এম নাসির উদ্দিন, মো. জাকির হোসাইন এবং প্রচার ও মিডিয়া বিভাগের হাফেজ আব্দুল মোমিন।

এছাড়া ও এনসিপি মহানগর আহ্বায়ক শওকত আলী ও সেক্রেটারি ইঞ্জিনিয়ার আশিকুর রহমান; বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা মামুনুর রশিদ ও সেক্রেটারি আল আমীন রাকিব; বাংলাদেশ লেবার পার্টির সভাপতি আব্দুর রহমান ও সেক্রেটারি মো. মনির হোসেন; এবং এবিপির জেলা আহ্বায়ক শাহজাহান বেপারীসহ বিভিন্ন অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

আরও পড়ুন: ফুলবাড়ীতে ১০৯ সরকারি বিদ্যালয়ের মধ্যে ৭২টিতেই নেই প্রধান শিক্ষক

শিমরাইলের সংক্ষিপ্ত পথসভা শেষে শত শত বাস, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ির বহর নিয়ে ১১ দলীয় ঐক্যের মিছিলটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ধরে চট্টগ্রামের ঐতিহাসিক লালদীঘি ময়দানের সমাপনী মহাসমাবেশের উদ্দেশে রওনা হয়।

লং মার্চের এই বিশাল গাড়ি বহরের আয়োজকদের নিজস্ব স্বেচ্ছাসেবক ও আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় কর্মসূচিটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

উল্লেখ্য, ১১ দলীয় ঐক্যের তুলে ধরা ৬ দফা দাবির মধ্যে প্রধান হলো, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার সুষ্ঠু বিচার,ভ বিদ্যুৎ-তেল-গ্যাসের সংকট ও অতিরিক্ত বিল নিরসন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ এবং প্রশাসনে দলীয়করণ বন্ধ করা।