কুলাউড়ায় বেশি দামে তেল বিক্রির অভিযোগ, দোকানিকে জরিমানা

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪১ অপরাহ্ন, ১০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১:৩২ পূর্বাহ্ন, ১১ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ায় বেশি দামে তেল বিক্রির অভিযোগে একটি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ব্রাহ্মণবাজারে ‘সৌদিয়া মোটরস’ নামের খোলা তেল বিক্রির দোকানে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রণয় বিশ্বাস। অভিযানকালে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না করার অপরাধে দোকানদার তারেক মিয়াকে ২ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

আরও পড়ুন: আশুলিয়ার ধামসোনায় বিএনপির প্রার্থী ঘোষণা ঘিরে তৃণমূলে ক্ষোভ

নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, বেশি দামে তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্ট পরিচালনা করা হলেও অভিযান চলাকালে কোনো ক্রেতা এ বিষয়ে অভিযোগ করেননি। তবে দোকানে মূল্য তালিকা প্রদর্শন না থাকায় আইন অনুযায়ী দোকানিকে অর্থদণ্ড করা হয়েছে।