কুলাউড়ার কর্মধায় চেয়ারম্যান পদে প্রার্থী হচ্ছেন সাবেক প্রধান শিক্ষক আব্দুল মালিক

Shahrier Islam Pallab
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া
প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ৬:০৪ অপরাহ্ন, ১৭ অক্টোবর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়ার কর্মধা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা করেছেন কর্মধা উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আবুল মালিক। শুক্রবার রাতে এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

তিনি বলেন, কর্মধা একটি বিশাল আয়তনের ইউনিয়ন। নানা ধর্ম বর্ণের মানুষের বসবাস। সম্ভাবনাময় এই জনপদকে এগিয়ে নিতে হলে একটি সম্মিলিত উদ্যোগ ও প্রচেষ্টা প্রয়োজন। সাম্প্রদায়িক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ বজায় রেখে এই জনপদকে এগিয়ে নিতে আমি জনগণের সহযোগী হতে চাই এবং আগামী ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রার্থীতা ঘোষণা করছি। এছাড়া মোঃ আব্দুল মালিক তাঁর সম্পাদনায় ‘কর্মধা সমাচার’ নামক একটি স্মারক গ্রন্থ প্রকাশনার অগ্রগতি নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেন।

আরও পড়ুন: সোনারগাঁয়ে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে ভারতের উপ-হাইকমিশনার

তিনি দুটি খন্ডে এই গ্রন্থ প্রকাশের কথা জানান। এতে কর্মধার সকল পর্যায়ের গুণীজনসহ প্রবাসীদের পরিচিতি তুলে ধরার অভিপ্রায় ব্যক্ত করেন। প্রসঙ্গত মোঃ আব্দুল মালিক দীর্ঘ ৩৯ বছর কর্মধা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করেন ও প্রধান শিক্ষক পদে থাকাকালীন অবসরে যান। তিনি কুলাউড়া ডিগ্ৰী কলেজ ছাত্র সংসদের সাবেক ম্যাগাজিন সম্পাদক,  সরকারি টিচার্স ট্রেনিং কলেজ কুমিল্লা এর সাবেক ছাত্র সংসদ সদস্য, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির বিভিন্ন পদে নেতৃত্ব দিয়েছেন।  তিনি স্মারক গ্রন্থ প্রকাশনায় ও নির্বাচনে প্রার্থীতা প্রসঙ্গে দেশ এবং প্রবাসে অবস্থানরত সর্বস্তরের কর্মধাবাসীসহ সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।