দেশে আবারও ভূমিকম্প

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৩৯ অপরাহ্ন, ০৭ এপ্রিল ২০২৬ | আপডেট: ১:৩৯ পূর্বাহ্ন, ০৮ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশে আবারও মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় উৎপত্তি হওয়া এই কম্পনের প্রভাব বাংলাদেশেও পড়ে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র জানায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪.৮। এর কেন্দ্রস্থল ছিল আসামের অক্ষাংশ ২৪.৮১° উত্তর এবং দ্রাঘিমা ৯২.৬২° পূর্ব এলাকায়। ঢাকার আগারগাঁওয়ে অবস্থিত ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্র থেকে এর দূরত্ব ছিল প্রায় ২৫৪ কিলোমিটার উত্তর-পূর্বে।

আরও পড়ুন: এক্সপ্রেসওয়েতে থেমে থাকা বাসে আরেক বাসের ধাক্কা, বাবা-ছেলেসহ নিহত ৩

ভূমিকম্পের কম্পন সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ছাতকসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় অনুভূত হয়। এতে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে প্রায় ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। তবে এখন পর্যন্ত বাংলাদেশের কোথাও কোনো বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।

আরও পড়ুন: ব্যবসায়ীকে চাপাতি দিয়ে কুপিয়ে মোটরসাইকেল ও টাকা ছিনতাই

বিশেষজ্ঞরা বলছেন, সীমান্তবর্তী অঞ্চলে এমন মাঝারি মাত্রার ভূমিকম্প তুলনামূলক স্বাভাবিক হলেও সচেতনতা ও প্রস্তুতি জরুরি।