শিল্পের প্রেমে সুনেরাহ্

Shahrier Islam Pallab
বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১০:০৪ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১০:৫৭ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইতিহাসের পাতায় হারোই যেন একসঙ্গে ধরা দিল অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামালের সাম্প্রতিক ছবিতে। স্পেনের মাদ্রিদে ঘুরতে গিয়ে শিল্পের জগতে মুগ্ধ সময় কাটানোর কিছু মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিলেন তিনি। 

ভ্রমণ আর শিল্পের প্রতি ভালোবাসা—দুটোই যেন একসঙ্গে ধরা দিল অভিনেত্রী সুনেরাহ্ বিনতে কামালের সাম্প্রতিক ছবিতে। 

আরও পড়ুন: মায়ের অসুস্থতায় দোয়া চাইলেন তাসনুভা তিশা

শুক্রবার একগুচ্ছ ছবি প্রকাশ করে সুনেরাহ্ ক্যাপশনে লিখেছেন, ‘শিল্পের দুনিয়ায় হারিয়ে যাওয়া।’ ছবিগুলোতে তাকে মাদ্রিদের বিখ্যাত মুসেও দেল প্রাদো (প্রাডো মিউজিয়াম) ঘুরে দেখতে দেখা যায়।

স্পেনের অন্যতম গুরুত্বপূর্ণ এই শিল্প জাদুঘরে রয়েছে ইউরোপীয় শিল্পের সমৃদ্ধ সংগ্রহ। বিশেষ করে স্প্যানিশ চিত্রকলার ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হওয়ার জন্য প্রাডো মিউজিয়াম বিশ্বের শিল্পপ্রেমীদের কাছে বিশেষ আকর্ষণের জায়গা।

আরও পড়ুন: দুই দিনে ১০০ কোটির পথে নানির‘দ্য প্যারাডাইস’

জাদুঘরের বিভিন্ন স্থানে ঘোরার সময় তোলা বেশ কিছু ছবিও ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সুনেরাহ্। ছবিগুলোতে কখনো শিল্পকর্মের সামনে, আবার কখনো জাদুঘরের পরিবেশে তাকে দেখা গেছে।

চলতি মাসের শুরু থেকেই ইউরোপে অবস্থান করছেন এই অভিনেত্রী। এর আগে ইতালির ভেনিসে অনুষ্ঠিত ভেনিস চলচ্চিত্র উৎসবেও অংশ নেন তিনি। সেখানে রুবাইয়াত হোসেন পরিচালিত ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠিত হয়, যেখানে অভিনয় করেছেন সুনেরাহ্।

অভিনয়ের ব্যস্ততার পাশাপাশি ইউরোপ ভ্রমণের নানা মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে তুলে ধরছেন এই অভিনেত্রী। এবার মাদ্রিদের শিল্পের জগতে হারিয়ে যাওয়ার ছবিগুলোও ভক্তদের মধ্যে তৈরি করেছে আগ্রহ।