চট্টগ্রাম ওয়াসার ডিএমডি হলেন ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ
চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি-ইঞ্জিনিয়ার) পদে নিয়োগ পেয়েছেন ফটিকছড়ির কৃতিসন্তান ও এ্যাব নেতা ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ।
২০ সেপ্টেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার উপসচিব মো. গোলাম রব্বানী স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে শর্তসাপেক্ষে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়।
আরও পড়ুন: সোনারগাঁয়ে বিশেষ অভিযানে ২২ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১২
প্রজ্ঞাপনে বলা হয়, অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে এক বছর মেয়াদে চট্টগ্রাম ওয়াসার উপ-ব্যবস্থাপনা পরিচালক (ইঞ্জিনিয়ার) পদে চুক্তিভিত্তিক এ নিয়োগ দেওয়া হয়েছে।
ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (CUET) থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে B.Sc. Engg. এবং Master of Engineering in Mechanical ডিগ্রি অর্জন করেছেন। পেশাগত জীবনে তিনি বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে তার রয়েছে ২১ বছরেরও বেশি অভিজ্ঞতা।প্রাকৌ: আতিক বিল্লাহ চুয়েটের সাবেক ছাত্রদলের নেতা ছিলেন। তিনি বিএনপির পেশাজীবী সংগঠন এসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (এ্যাব) - চট্টগ্রাম বিভাগের সাবেক সাধারণ সম্পাদক ও এ্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম মহাসচিব ছিলেন।
আরও পড়ুন: হরিরামপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত
দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা, প্রকৌশল জ্ঞান, মেধা ও দক্ষতার মাধ্যমে তিনি চট্টগ্রাম ওয়াসার কার্যক্রমে ইতিবাচক অবদান রাখবেন বলে প্রত্যাশা করছেন সংশ্লিষ্টরা। নগরবাসীর পানি সরবরাহ ও ওয়াসার বিভিন্ন কার্যক্রমে তার অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও আশা করা হচ্ছে।
ইঞ্জিনিয়ার আতিকুজ্জামান বিল্লাহ ফটিকছড়ি উপজেলার বখতপুর ইউনিয়নের বাসিন্দা। তিনি প্রখ্যাত ভাষাবিদ ড. মুহাম্মদ এনামুল হকের বংশোদ্ভূত।





