কালশি বস্তিতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১৩ ইউনিট
রাজধানীর কালশি বস্তি এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (২৫ মে) সন্ধ্যা ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।
খবর পাওয়ার পরপরই পল্লবী ও মিরপুর ফায়ার স্টেশন থেকে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে পরিস্থিতির ভয়াবহতা বিবেচনায় কুর্মিটোলাসহ আরও কয়েকটি স্টেশন থেকে অতিরিক্ত ইউনিট পাঠানো হয়।
আরও পড়ুন: রাজধানীর কালশী বস্তির আগুন নিয়ন্ত্রণে
ফায়ার সার্ভিস জানিয়েছে, বর্তমানে মোট ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে সক্রিয়ভাবে কাজ করছে। তবে ঘটনাস্থলে পানির সংকট থাকায় আগুন নেভাতে কিছুটা বেগ পেতে হচ্ছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা সাত্তার অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন: নিখোঁজের আড়ালে ছিল জোড়া হত্যাকাণ্ড, ২ বছর পর সিআইডির রহস্য উদঘাটন
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের অভিযান অব্যাহত রয়েছে।





