হোটেল থেকে নারী চিকিৎসকের লাশ উদ্ধার: স্বামী পরিচয় দেওয়া সেই রেজাউল গ্রেপ্তার
চাঞ্চল্যকর ও আলোচিত রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় নারী চিকিৎসকের লাশ উদ্ধারের ঘটনায় হত্যাকান্ডের মূল হোতা মো. রেজাউল করিমকে গ্রেপ্তার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম মহানগরী থেকে গ্রেপ্তার তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান। ইমরান খান বলেন, এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
আরও পড়ুন: অবৈধ গ্যাস সংযোগে চুন কারখানার মালিককে ১০ দিনের কারাদণ্ড
এর আগে বুধবার (১০ আগস্ট) রাতে রাজধানীর পান্থপথের একটি আবাসিক হোটেল থেকে গলাকাটা অবস্থায় জান্নাতুল নাঈম সিদ্দীক (২৭) নামে এক নারী চিকিৎসকের লাশ উদ্ধার করা হয়।
জানা গেছে, নিহত জান্নাতুল নাঈম সিদ্দীক মগবাজারের কমিউনিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেছেন। বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্ত্রী ও গাইনি বিষয়ে একটি কোর্স করছিলেন তিনি।
আরও পড়ুন: পাবনায় ছেলের সামনে বাবাকে গুলি করে হত্যা
এবিষয়ে বুধবার রাতে পুলিশের রমনা বিভাগের ডিসি শহীদুল্লাহ জানান, খবর পেয়ে কলাবাগান থানা পুলিশ হোটেল থেকে লাশ উদ্ধার করে। হোটেল কক্ষটি থেকে আলামত জব্দ করা হয়েছে।





