প্রাথমিকের শিক্ষক নিয়োগ নিয়ে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: গণশিক্ষা মন্ত্রণালয়

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৮:৫৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৮:৫৯ অপরাহ্ন, ২৬ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫-এর নিয়োগপত্র পাওয়া নিয়ে বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা তানভীর মিয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

আরও পড়ুন: ৪১৬ কলেজে ভর্তির কোন শিক্ষার্থী নেই

বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের নিয়োগপত্র প্রাপ্তি নিয়ে বিভ্রান্তি ছড়ানোর বিষয়টি মন্ত্রণালয়ের নজরে এসেছে। সরকারি কর্মকর্তা-কর্মচারী নিয়োগের ক্ষেত্রে ভেরিফিকেশন বা ভেটিং একটি নিয়মিত প্রক্রিয়া।

এতে আরও বলা হয়, আগামী ১ অক্টোবর পর্যন্ত উত্তীর্ণ প্রার্থীদের কেউ নিয়োগপত্র না পেয়ে থাকলে তা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কারণ নেই। পরবর্তীতে যথাযথভাবে পরীক্ষা-নিরীক্ষা করে দ্রুততম সময়ের মধ্যে পর্যায়ক্রমে তাদের নিয়োগপত্র পাঠানো হবে।

আরও পড়ুন: নভেম্বরের প্রথমার্ধে এইচএসসি ও সমমানের ফল প্রকাশের প্রস্তুতি

মন্ত্রণালয় প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ-২০২৫ নিয়ে বিভ্রান্তিকর তথ্যের পরিবর্তে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুসরণ করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছে।