ধানমন্ডি ৩২- এ আটক আওয়ামীপন্থী ঢাবি শিক্ষক

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ১০:৪৪ পূর্বাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ১১:৪১ অপরাহ্ন, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিতে গিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষকসহ পাঁচজনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) বিকেল প্রায় ৪টা ৪৫ মিনিটের দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আ ক ম জামাল উদ্দিনের নাম জানা গেলেও অন্য চারজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট থানার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: চবি সিন্ডিকেটে চ্যান্সেলর মনোনীত সদস্য নির্বাচিত হলেন অধ্যাপক ড. মোঃ মনজুরুল কিবরীয়া

রমনা বিভাগের ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার শাহ মোস্তফা তারিকুজ্জামান এ বিষয়ে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন।

এর আগে দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক আ ক ম জামাল নিজের ফেসবুক পোস্টে জানান, তিনি বিকেল ৪টায় ধানমন্ডি ৩২ নম্বরে গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ক্ষতিগ্রস্ত বাসভবনে শ্রদ্ধা নিবেদন করবেন। একই সঙ্গে তিনি সবাইকে সেখানে উপস্থিত হওয়ার আহ্বান জানান।

আরও পড়ুন: জিবিসিডিসি এর নতুন সভাপতি বিদিতা, সম্পাদক জিসান