সাংহাই ইনস্টিটিউট-ঢাবি যৌথ ওয়ার্কিং ফোরাম গঠনের প্রস্তাব ডাকসুর
চীনের Shanghai Institutes for International Studies (SIIS)-এ অনুষ্ঠিত এক গোলটেবিল বৈঠকে Dhaka University Central Students' Union (ডাকসু)-এর ভিপি সাদিক কায়েম SIIS ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি যৌথ ওয়ার্কিং ফোরাম গঠনের প্রস্তাব দিয়েছেন। সোমবার (২৩ মে) ডাকসুর পক্ষ থেকে গণমাধ্যমকে এই তথ্য জানানো হয়।
আঞ্চলিক ভূরাজনীতি, বৈশ্বিক শক্তির প্রতিযোগিতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের উদীয়মান বাস্তবতাকে সামনে রেখে তিনি এ প্রস্তাব উপস্থাপন করেন। প্রস্তাবিত ফোরামের আওতায় সমুদ্র নিরাপত্তা, জলবায়ু সহনশীলতা, আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থা (কানেক্টিভিটি) এবং অর্থনৈতিক রূপান্তর নিয়ে যৌথ নীতিগত গবেষণা পরিচালনার কথা উল্লেখ করা হয়।
আরও পড়ুন: জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত ঢাবি
এছাড়া দুই প্রতিষ্ঠানের গবেষক, তরুণ শিক্ষাবিদ ও ভবিষ্যৎ নীতিনির্ধারকদের অংশগ্রহণে যুব-নেতৃত্বাধীন Track 1.5 ও Track 2 কৌশলগত সংলাপ আয়োজনের প্রস্তাব দেওয়া হয়। প্রযুক্তি শাসন, কৃত্রিম বুদ্ধিমত্তার নৈতিকতা এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা নিয়েও যৌথ আলোচনা ও গবেষণার ওপর গুরুত্বারোপ করা হয়।
Liu Zongyi-এর সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে চীনের খ্যাতিমান শিক্ষাবিদ, দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক, ছাত্র প্রতিনিধি, ডাকসু নেতৃবৃন্দ এবং চীন সরকারের প্রতিনিধিরা অংশ নেন।
আরও পড়ুন: মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ঢাবির ৩ শিক্ষার্থীর গবেষণাপত্র উপস্থাপন
বৈঠকে তিনটি পৃথক অধিবেশনে বৈশ্বিক রাজনীতির পরিবর্তনশীল বাস্তবতা, বৃহৎ শক্তিগুলোর প্রতিযোগিতা, মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক অস্থিরতা, কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার গভর্ন্যান্স এবং ভবিষ্যৎ প্রযুক্তির ভূরাজনৈতিক প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনা ও দ্বিপাক্ষিক মতবিনিময় অনুষ্ঠিত হয়।





