জাতীয় কবির ১২৭তম জন্মবার্ষিকী উদযাপনে প্রস্তুত ঢাবি

Any Akter
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ৫:০৩ অপরাহ্ন, ২৩ মে ২০২৬ | আপডেট: ৬:০৮ অপরাহ্ন, ২৩ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে আগামী ২৫ মে (সোমবার) ঢাকা University বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। ‘দ্রোহের কবি, প্রাণের কবি নজরুল’ প্রতিপাদ্যে দিনব্যাপী এসব আয়োজন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হবে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, কর্মসূচির অংশ হিসেবে সোমবার সকাল ৬টা ১৫ মিনিটে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অপরাজেয় বাংলার পাদদেশে সমবেত হবেন। পরে সকাল ৬টা ৩০ মিনিটে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে একটি শোভাযাত্রা কবির সমাধির উদ্দেশ্যে রওনা হবে। সেখানে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করা হবে।

আরও পড়ুন: সাংহাই ইনস্টিটিউট-ঢাবি যৌথ ওয়ার্কিং ফোরাম গঠনের প্রস্তাব ডাকসুর

এরপর কবির সমাধি প্রাঙ্গণে এক স্মরণ সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্মরণ সভা সঞ্চালনা করবেন বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সিরাজুল ইসলাম (সিরাজ সালেকীন)। অনুষ্ঠানে স্মারক বক্তৃতা প্রদান করবেন বাংলা একাডেমি-এর মহাপরিচালক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আজম। এছাড়া বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা নজরুল সংগীত পরিবেশন করবেন।

আরও পড়ুন: মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ঢাবির ৩ শিক্ষার্থীর গবেষণাপত্র উপস্থাপন