সিলেটে ছিনতাইকারীর ছুরিকাঘাতে র‌্যাব সদস্য নিহত

Sadek Ali
সিলেট ব্যুরো
প্রকাশিত: ৫:১৯ অপরাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ৫:১৯ অপরাহ্ন, ২২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেট নগরীর কোতোয়ালি সংলগ্ন ক্বিনব্রিজ এলাকায় ছিনতাইকারীকে ধরতে গিয়ে র‌্যাব-৯ এর এক সদস্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। 

শুক্রবার (২২ মে) দুপুর ১২টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত ইমন আচার্য্যের বাড়ি চট্রগ্রামে। এক সপ্তাহ আগে তিনি র‍্যাব' ৯- এ জয়েন করেছেন। 

আরও পড়ুন: ৮০ শতাংশ রোগীর ভরসা শরীয়তপুর সদর হাসপাতাল

গুরুতর আহত অবস্থায় র‌্যাব সদস্য ইমন আচার্য্যকে (বিপি- ৯৮১৮২১৯২০৫) সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তাকে হাসপাতালের আইসিসিইউতে-২’ এ নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে তার মৃত্যু হয়।  

এদিকে পুলিশ শুক্রবার দুপুরে হামলাকারী ছিনতাইকারীকে ছুরিসহ গ্রেফতার করেছে। 

আরও পড়ুন: সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪

পুলিশ জানায়, ক্বিনব্রিজ এলাকায় কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছিনতাইকারীকে ধাওয়া করে। এসময় ছিনতাইকারীকে দৌঁড়ে পালাতে দেখে র‌্যাব সদস্য ইমন আচার্য্য ছিনতাইকারীকে ধাওয়া করে ধরে ফেলার সাথে ছিনতাইকারী ছুরি দিয়ে তার বুকের বাম পাশে আঘাত করে রক্তাক্ত অবস্থায় ফেলে যায়। 

সিলেট মহানগর পুলিশের উপ-কমিশনার (উত্তর) সাইফুল ইসলাম জানান, পুলিশ দায়িত্ব পালন করার সময় ছিনতাইকারীকে ধাওয়া করে পুলিশ। এসময় র‌্যাবের সদস্য ইমন এগিয়ে আসে এবং বিষয়টি দেখতে পেয়ে সে ছিনতাইকারীকে ধাওয়া দিয়ে ধরার সাথে সাথে ছিনতাইকারী তাকে ছুরিকাঘাত করে বুকের বাম পাশে। 

এ ঘটনার পরপরই অভিযান চালিয়ে হামলাকারী ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি উদ্ধার করা হয়েছে।