সাভারে মাদক ব্যবসায়ীদের হামলায় আহত দেশ টিভির রিপোর্টার ও ক্যামেরাম্যান, আটক ৪

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:৪৬ অপরাহ্ন, ২২ মে ২০২৬ | আপডেট: ৮:৫১ অপরাহ্ন, ২২ মে ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সংবাদ সংগ্রহ করতে গিয়ে রাজধানীর কাছের সাভারে মাদক ব্যবসায়ীদের হামলার শিকার হয়েছেন বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভি-এর সিনিয়র রিপোর্টার তাইফুর রহমান তুহিন ও ক্যামেরাম্যান মনিরুল হক কাইয়ুম।

শুক্রবার (২২ মে) দুপুরে সাভারের আইচা নোয়াদ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

আরও পড়ুন: ৮০ শতাংশ রোগীর ভরসা শরীয়তপুর সদর হাসপাতাল

অভিযোগ রয়েছে, তাদের অপহরণ করে একটি ভবনে আটকে রেখে মারধর করা হয়। পরে আহত অবস্থায় দুজনকে হাসপাতালে নেওয়া হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ।

আরও পড়ুন: পাটগ্রাম সীমান্তে খুঁটি স্থাপনের চেষ্টা বিএসএফের, রুখে দিলো বিজিবি

ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করেছেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি-এর সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল।

এ ছাড়া বিবৃতিতে একই দাবি জানিয়েছেন ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন-এর সভাপতি মির্জা মেহেদী তমাল ও সাধারণ সম্পাদক এম এম বাদশা।

একই সঙ্গে বাংলাদেশ মানবাধিকার সাংবাদিক ফোরাম-এর সভাপতি এনামুল কবীর রূপম ও মহাসচিব খায়রুজ্জামান কামাল হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।