পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধানের সৌদি আরব গমন
ছবিঃ সংগৃহীত
পবিত্র হজ্জব্রত পালনের উদ্দেশ্যে বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ শুক্রবার সস্ত্রীক সৌদি আরব গমন করেছেন। সৌদি সরকারের আমন্ত্রণের প্রেক্ষিতে রাজকীয় অতিথি হিসেবে তিনি সৌদি আরব সফর করছেন।
সফরকালে, তিনি পবিত্র মক্কা ও মদিনায় হজ্জের আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। পবিত্র হজ্জব্রত পালন শেষে তিনি আগামী ০১ জুন ২০২৬ তারিখে বাংলাদেশে ফিরবেন।





