মালয়েশিয়ায় আন্তর্জাতিক সম্মেলনে ঢাবির ৩ শিক্ষার্থীর গবেষণাপত্র উপস্থাপন
মালয়েশিয়ার পেনাং শহরে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ ১০ম আন্তর্জাতিক সম্মেলন IEEE Electron Devices Technology and Manufacturing Conference (EDTM)-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের তিন শিক্ষার্থী চারটি গবেষণাপত্র উপস্থাপন করেছেন।
গবেষণাপত্র উপস্থাপনকারী শিক্ষার্থীরা হলেন— আফসানা আনজুম আখি, নাজমুল হাসান নাঈম এবং পিনক চৌধুরী মানিক। তারা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মাইনুল হোসেনের তত্ত্বাবধানে এসব গবেষণা সম্পন্ন করেন।
আরও পড়ুন: গবিতে আজীবন বহিষ্কৃত শিক্ষার্থীর পরীক্ষায় অংশগ্রহণ
শিক্ষার্থীদের উপস্থাপিত গবেষণার বিষয়গুলোর মধ্যে ছিল— Organic FET-based ammonia sensing, Negative capacitance CFETs for ultra-scaled logic applications, Memristor I–V characteristics with cycle-to-cycle variability analysis এবং Negative capacitance organic electrochemical transistors for high-sensitivity pH sensing।
সম্মেলনটি আয়োজন করে IEEE Electron Devices Society (EDS)। এতে বিশ্বের ২৩টি দেশের ৭০০-এর বেশি গবেষক, শিক্ষাবিদ ও শিল্প পেশাজীবী অংশগ্রহণ করেন।
আরও পড়ুন: অব্যবস্থাপনায় নড়বড়ে চবির আলাওল হল: পুরোনো সমস্যার জবাবদিহির চাপে নতুন প্রভোস্ট
আন্তর্জাতিক এই আয়োজনে বিশ্বের শীর্ষ সেমিকন্ডাক্টর প্রতিষ্ঠানগুলোর মধ্যে Intel, Imec, GlobalFoundries, TSMC, Samsung এবং Micron ডিভাইস প্রযুক্তি ও সেমিকন্ডাক্টর উৎপাদনে নিজেদের সর্বশেষ অগ্রগতি তুলে ধরে।
এছাড়া কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি, সিংহুয়া বিশ্ববিদ্যালয়, পিকিং বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়ান ইনস্টিটিউট অব সায়েন্স (IISc), আইআইটি এবং ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুরসহ বিশ্বের খ্যাতনামা বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের গবেষণা প্রবন্ধও সম্মেলনে উপস্থাপন করা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই অর্জন আন্তর্জাতিক গবেষণা অঙ্গনে দেশের উচ্চশিক্ষা ও প্রযুক্তি গবেষণার সক্ষমতাকে আরও একধাপ এগিয়ে নিয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।





