স্পেশালাইজড হেলথকেয়ার ফাউন্ডেশনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
স্পেশালাইজড হেলথকেয়ার ফাউন্ডেশনের (এসএইচএফ) উদ্যোগে পবিত্র কুরআন তিলাওয়াত, দোয়া মাহফিল ও ইফতার কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ মার্চ) ধানমন্ডির ফরেস্ট লাউঞ্জে আয়োজিত এ অনুষ্ঠানে দেশের স্বাস্থ্য খাতের বিশিষ্ট ব্যক্তিরা অংশ নিয়ে ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।
অনুষ্ঠানের মূল পর্ব শুরু হয় বিকেল ৪টা ৪৫ মিনিটে ডা. আবদুর রহমানের কুরআন তিলাওয়াতের মাধ্যমে। পরে ফাউন্ডেশনের মহাসচিবের সূচনা বক্তব্যের মধ্য দিয়ে আলোচনা পর্ব শুরু হয়। এতে ‘গেস্ট অব অনার’ হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ডেন্টাল সোসাইটি (বিডিএস) ও ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
আরও পড়ুন: বিএমইউতে জাতীয় ইউরোলজি দিবস ২০২৬ পালিত
আলোচনা সভায় বক্তাদের মধ্যে ছিলেন ডা. আবদুল্লাহ আল মামুন, ডা. এ.কে.এম. কবির আহমেদ রিয়াজ, অধ্যাপক খালেকুজ্জামান দিপু, ডা. মো. মেহেদী হাসান, ডা. শেখ ফরহাদ, অধ্যাপক ডা. পরিমল চন্দ্র মল্লিক এবং ডা. পারভেজ রেজা কাকন।
সন্ধ্যায় ইফতার ও মাগরিবের নামাজের পর অনুষ্ঠিত দ্বিতীয় পর্বে ‘বিশেষ অতিথি’ হিসেবে বক্তব্য দেন ডা. জহিরুল ইসলাম শাকিল, অধ্যাপক ডা. আবুল কেনান এবং ডা. মো. মোসাদ্দেক হোসেন বিশ্বাস (ডাম্বেল)। এ সময় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ।
আরও পড়ুন: বাটার সাথে ইউনিভার্সেল মেডিকেলের স্বাস্থ্যচুক্তি
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড্যাবের প্রধান উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের (জেডআরএফ) নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।
সমাপনী বক্তব্যে স্পেশালাইজড হেলথকেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও সিইও অধ্যাপক ডা. সালাহউদ্দিন আল আজাদ ফাউন্ডেশনের লক্ষ্য, উদ্দেশ্য এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর একটি তথ্যচিত্র প্রদর্শন করা হয়। পরে ফাউন্ডেশনের সভাপতি অধ্যাপক ডা. সালাহউদ্দিন স্বপন উপস্থিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন। অনুষ্ঠান শেষে আমন্ত্রিত অতিথিদের সম্মানে নৈশভোজের আয়োজন করা হয়।





