আরব সাগরে বিপদগ্রস্ত জাহাজ থেকে বাংলাদেশিসহ ১৮ নাবিক উদ্ধার

Any Akter
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ন, ১০ এপ্রিল ২০২৬ | আপডেট: ২:২২ পূর্বাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

উত্তর আরব সাগরে বিপদগ্রস্ত একটি পণ্যবাহী জাহাজ থেকে ১৮ জন নাবিককে উদ্ধার করেছে পাকিস্তান নৌবাহিনী। উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের নাগরিক রয়েছেন, তবে বাংলাদেশির সুনির্দিষ্ট সংখ্যা এখনো নিশ্চিত করা হয়নি।

পাকিস্তানের সামরিক বাহিনীর এক বিবৃতিতে জানানো হয়, ‘গোল্ড অটাম’ নামের জাহাজটি বিপদের সংকেত পাঠালে দ্রুত উদ্ধার অভিযান পরিচালনা করা হয়। পরে নৌবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে জাহাজ থেকে সকল নাবিককে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হন।

আরও পড়ুন: মার্কিন আধিপত্যের অবসানের ইঙ্গিত দিচ্ছে ইরান

উদ্ধার হওয়া নাবিকদের মধ্যে বাংলাদেশ, চীন, মিয়ানমার, ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার নাগরিক রয়েছেন বলে জানা গেছে।

উদ্ধারের পর তাদের নিরাপদে করাচিতে নিয়ে যাওয়া হয়েছে এবং সেখানে প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। নাবিকদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও পড়ুন: ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠক ঘিরে অনিশ্চয়তা, লেবানন ইস্যুতে জট