পেরুতে বন্যার্তদের উদ্ধার অভিযানে হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ১৫

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ৮:৪৯ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৮:৪৯ পূর্বাহ্ন, ২৪ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পেরুর আরেকিপা অঞ্চলে বন্যার্তদের উদ্ধারের সময় একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ১৫ জন নিহত হয়েছেন। দুর্ঘটনাগ্রস্ত হেলিকপ্টারটি ছিল রুশ-নির্মিত এম আই-১৭ (এমআই-১৭), যার সঙ্গে উড্ডয়নের পর রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দেশটির বিমানবাহিনী ১৫ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

আরও পড়ুন: জেনেভায় ইরান-যুক্তরাষ্ট্রের তৃতীয় দফা পরমাণু আলোচনা বৃহস্পতিবার

বিমানবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, উদ্ধারকর্মীরা চারজন ক্রু সদস্যের মৃত্যু নিশ্চিত করেছেন। পাশাপাশি হেলিকপ্টারে থাকা আরও ১১ জন যাত্রীর মৃত্যুও নিশ্চিত করা হয়েছে।

বিমানবাহিনী জানায়, আরেকিপা অঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্তদের উদ্ধারে হেলিকপ্টারটি অভিযান পরিচালনা করছিল। সাম্প্রতিক বন্যায় এলাকাটিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: পরমাণু আলোচনা চলাকালেই তেহরানে ফের জেন-জি বিক্ষোভ

রুশ-নির্মিত হেলিকপ্টারটি ইকা অঞ্চলের পিসকো শহর থেকে উড্ডয়ন করেছিল। প্রায় ৩০০ কিলোমিটার দূরে আরেকিপার চালা শহরের কাছে এটিকে খুঁজে পান উদ্ধারকারীরা।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।