কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শনে ঢাবি উপাচার্য

Sadek Ali
ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৭ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬ | আপডেট: ৪:০৯ অপরাহ্ন, ২০ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান কেন্দ্রীয় কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন এবং সার্বিক প্রস্তুতি পর্যবেক্ষণ করেন।

পরিদর্শনকালে তিনি শহীদ মিনার এলাকায় নেওয়া নিরাপত্তা ব্যবস্থা, পরিষ্কার-পরিচ্ছন্নতা, আলোকসজ্জা এবং দর্শনার্থীদের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনাসহ বিভিন্ন প্রস্তুতি ঘুরে দেখেন। সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তিনি কর্মপরিকল্পনার অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন এবং দিবসটি যথাযথ মর্যাদায় পালনে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুন: মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে চবির জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়-এর উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম, জাতীয় বিশ্ববিদ্যালয়-এর প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক মো. লুৎফর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. আব্দুস সালাম, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. হুমায়ুন কবীর, চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আজহারুল ইসলাম শেখ এবং প্রক্টর অধ্যাপক সাইফুদ্দীন আহমদ।

এছাড়া বিভিন্ন হলের প্রভোস্ট, চারুকলা অনুষদের শিক্ষক ও শিক্ষার্থীরাও উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: শিক্ষামন্ত্রীর সঙ্গে ঢাবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ভাষা শহিদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানাতে এবং সর্বস্তরের মানুষের নির্বিঘ্ন অংশগ্রহণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে।