ভারতের হিমাচল প্রদেশের ১৭ হাজার স্থানে ভূমিধসের আশঙ্কা

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ১০:২৪ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৩ | আপডেট: ৪:২৪ পূর্বাহ্ন, ১৯ অগাস্ট ২০২৩
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

জিওলজিক্যাল সার্ভে অব ইন্ডিয়া এক রিপোর্টে জানিয়েছে, ভারতের হিমাচল প্রদেশের ১৭ হাজারটি স্থান রয়েছে যেখানে ভূমিধসের আশঙ্কা রয়েছে এবং এর মধ্যে এক হাজার ৩৫৭টি স্থান শুধুমাত্র সিমলায় রয়েছে।

জানা গেছে, ওই সব অঞ্চলের মাটি বৃষ্টিতে ক্রমাগত নরম হচ্ছে। এতে রাস্তা ও ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। 

আরও পড়ুন: নিজ নাগরিকদের দ্রুত ইসরায়েল ছাড়তে বলল যুক্তরাষ্ট্র

ইতোমধ্যে ভূমি ধসের ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করতে এবং সেখানে দুর্যোগ ব্যবস্থাপনা ক্ষমতা ও সতর্কতা ব্যবস্থা উন্নত করার নির্দেশনা দিয়েছে দেশটির রাজ্য সরকার। 

এছাড়া সেখান থেকে লোকজনকে সরিয়ে নেওয়ার কাজ করা হলেও এখনও অনেক এলাকা রয়েছে যেখানে বড় ধরনের বিপদ রয়েছে।

আরও পড়ুন: আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার কঠোর নিন্দা জানাল ভারত

সম্প্রতি, শিমলার কৃষ্ণ নগর এলাকায় একটি বিপজ্জনক ভূমিধস হয়। এখানে একটি ভবনের উপর একটি গাছ পড়ে। এর পর ভবনটি ধসে পড়ে। একইভাবে, সোমবার সামার হিল এলাকার শিব মন্দির ভূমিধসের কবলে পড়ে। এখানে এখনও উদ্ধারকাজ চলছে। অনেক মৃতদেহ সরিয়ে নেওয়া হয়েছে, এখনও মৃতদেহের সন্ধান চলছে।

সিমলার সার্কুলার রোডের মূল এলাকার অনেক এলাকা ঝুকিপূর্ণ অবস্থার মধ্যে রয়েছে যার ফলে প্রশাসন নিজেই এসব স্থানকে বিপজ্জনক এলাকা হিসেবে ঘোষণা করেছে।