ভারতের জঙ্গলে বন্দুকযুদ্ধ, ২ জওয়ানসহ ৩৩জন নিহত
ভারতে বন্দুকযুদ্ধে ৩৩ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে দুজন জওয়ান এবং ৩১ জন মাওবাদী সদস্য। আহত হয়েছেন আরও ২ জওয়ান। দেশটির ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলার জঙ্গলে এই সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে।
রোববার (৯ ফেব্রুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ পুনরায় শুরু হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে: ইরান
সংবাদমাধ্যমটি বলছে, রোববার সকালে ছত্তিশগড়ের বস্তার বিভাগের বিজাপুর জেলায় নিরাপত্তা বাহিনীর সাথে ভয়ঙ্কর সংঘর্ষে দুই নিরাপত্তা কর্মী এবং কমপক্ষে ৩১ জন মাওবাদী নিহত হয়েছেন।
বিজাপুর হচ্ছে সেই একই জেলা যেখানে জানুয়ারির শুরুতে একটি আইইডি বিস্ফোরণে আটজন নিরাপত্তা কর্মী এবং একজন বেসামরিক চালকের মৃত্যুর ঘটনা ঘটেছিল, যার পরে জানুয়ারির শেষ সপ্তাহে সেখানে শুরু হওয়া মাওবাদী বিরোধী অভিযানে আটজন মাওবাদী নিহত হয়েছিল।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য পূর্ণাঙ্গ ভিসা সেবা পুনরায় চালুর পথে ভারত





