ভর্তি জটিলতায় শিক্ষার্থীদের ‘৪০ লাখ বছর’ অপচয়: শিক্ষা মন্ত্রী
এইচএসসি ও বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার দীর্ঘসূত্রতা এবং সমন্বয়হীনতার কারণে দেশের শিক্ষার্থীদের বছরে সম্মিলিতভাবে প্রায় ‘৪০ লাখ বছর’ সময় অপচয় হচ্ছে বলে মন্তব্য করেছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
রোববার (২৬ এপ্রিল) বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন-এ ‘বিশ্ব মেধাস্বত্ব দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
আরও পড়ুন: প্রকল্প ব্যয়ে সাশ্রয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর, একনেকে ১৫ প্রকল্প অনুমোদন
মন্ত্রী বলেন, এসএসসি ও এইচএসসি পাস করা বিপুলসংখ্যক শিক্ষার্থী ভর্তি প্রক্রিয়ার জটিলতায় দীর্ঘ সময় ধরে আটকে থাকছে। ফলে দেশের ডেমোগ্রাফিক ডিভিডেন্ড মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।
তিনি আরও বলেন, এই পরিস্থিতি থেকে উত্তরণে দ্রুত একটি সমন্বিত ভর্তি ব্যবস্থা চালু করা জরুরি। এতে শিক্ষার্থীদের সময় বাঁচবে এবং উচ্চশিক্ষায় প্রবেশ প্রক্রিয়া আরও সহজ ও কার্যকর হবে।
আরও পড়ুন: মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা সফল হবে না: রিজভী





