ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যার হুমকি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৯:০৪ পূর্বাহ্ন, ২৮ জুলাই ২০২৫ | আপডেট: ৫:৩৪ অপরাহ্ন, ২৮ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ। একইসঙ্গে তিনি ইরানের রাজধানী তেহরানে নতুন করে হামলা চালানোর বার্তাও দিয়েছেন।

রোববার (২৭ জুলাই) দক্ষিণ ইসরায়েলের রামন বিমানঘাঁটি পরিদর্শনকালে এসব মন্তব্য করেন ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী। তার বক্তব্য উদ্ধৃত করেছে ইসরায়েলি দৈনিক *ইয়েদিওথ আহরোনোথ*, এবং তা বিশ্বমাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

আরও পড়ুন: মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোতে ইরানের উপর্যুপরি ক্ষেপণাস্ত্র হামলা

কাটজ বলেন, আমি এখান থেকেই স্বৈরাচারী খামেনিকে স্পষ্ট বার্তা দিতে চাই: যদি আপনি ইসরায়েলকে হুমকি দেওয়া চালিয়ে যান, তাহলে আমাদের দীর্ঘ হাত আবারও তেহরানে পৌঁছাবে, আগের চেয়ে আরও বেশি শক্তি নিয়ে — এবং এবার ব্যক্তিগতভাবে আপনিও লক্ষ্যবস্তু হবেন।”

বার্তাসংস্থা আনাদোলু জানিয়েছে, ইরানের পক্ষ থেকে এই হুমকির বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও পড়ুন: বাহরাইনের রাজধানীতে বিস্ফোরণ, সতর্কতা জারি

উল্লেখ্য, গত ১৩ জুন ইসরায়েল ইরানের সামরিক ও পারমাণবিক স্থাপনায় বিমান হামলা চালায়। পাল্টা জবাবে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইসরায়েলি অবস্থানে। এরপর যুক্তরাষ্ট্র ইরানের তিনটি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালায়, যার ফলে দু’দেশের মধ্যে ১২ দিনের সামরিক সংঘাত শুরু হয়।

এই সংঘাত ২৪ জুন যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে পৌঁছায়, তবে নতুন করে ইসরায়েলি হুমকি ইঙ্গিত দিচ্ছে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আবারও বেড়ে যেতে পারে।