ইরানের বিরুদ্ধে কুর্দি যোদ্ধাদের স্থল অভিযান শুরু
ইরাকি সীমান্তসংলগ্ন এলাকা থেকে হাজার হাজার কুর্দি যোদ্ধা ইরানের অভ্যন্তরে স্থল অভিযান শুরু করেছে। এর ফলে তেহরানের বিরুদ্ধে চলমান সংঘাতে নতুন একটি ফ্রন্ট যুক্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (৪ মার্চ) ইসরায়েলি ও মার্কিন কর্মকর্তারা এ তথ্য নিশ্চিত করে জানান, বিষয়টি প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট।
আরও পড়ুন: লেবাননে দূতাবাসে হামলা হলে বিশ্বজুড়ে ইসরায়েলি দূতাবাস লক্ষ্য
ইরান-ইরাক সীমান্তে সক্রিয় কুর্দি বাহিনীকে তেহরানের বিরুদ্ধে লড়াই করা অন্যতম গুরুত্বপূর্ণ সশস্ত্র বিরোধী শক্তি হিসেবে বিবেচনা করা হয়। এসব গোষ্ঠী মূলত ইরানি কুর্দি সম্প্রদায়ভিত্তিক এবং তাদের হাজার হাজার যোদ্ধা রয়েছে। তাদের অধিকাংশ কার্যক্রম পরিচালিত হয় ইরাকের কুর্দিস্তান অঞ্চল থেকে, যা ইরানের সীমান্তবর্তী এলাকা।
কুর্দি সূত্রের দাবি, সাম্প্রতিক দিনগুলোতে পশ্চিম ইরানে স্থল অভিযানে অংশ নিতে তারা প্রস্তুতি নেয়। এই অভিযানের লক্ষ্য ইরানি নিরাপত্তা বাহিনীর ওপর চাপ সৃষ্টি করা এবং বিভিন্ন এলাকায় তাদের ছত্রভঙ্গ করে দেওয়া।
আরও পড়ুন: মার্কিন সিনেটে যুদ্ধবিরোধী প্রস্তাব নাকচ
বিশ্লেষকদের মতে, কুর্দি যোদ্ধাদের এই সরাসরি অংশগ্রহণ আঞ্চলিক উত্তেজনা আরও বাড়িয়ে দিতে পারে এবং ইরানকে একাধিক ফ্রন্টে মোকাবিলার পরিস্থিতিতে ফেলতে পারে।





