মধ্যপ্রাচ্য সংকটে শাহজালালে ৬ দিনে ২১০ ফ্লাইট বাতিল
মধ্যপ্রাচ্যে সৃষ্ট সংঘাতের জেরে গত ২৮ ফেব্রুয়ারি থেকে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এর সরাসরি প্রভাব পড়েছে ঢাকার **হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর**-এ।
বৃহস্পতিবার (৫ মার্চ) ৩৪টি ফ্লাইট বাতিলসহ ছয় দিনে বিভিন্ন এয়ারলাইন্সের মোট ২১০টি ফ্লাইট বাতিল হয়েছে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রকে চরম মূল্য দিতেই হবে: আব্বাস আরাঘচি
বৃহস্পতিবার বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে—
* কাতার এয়ারওয়েজ
আরও পড়ুন: বিশ্ববাজারে তেলের দাম ব্যারেলপ্রতি ১৫০ ডলার ছুঁতে পারে
* এমিরেটস
* কুয়েত এয়ারওয়েজ
* জাজিরা এয়ারওয়েজ
* এয়ার অ্যারাবিয়া
* ইউএস-বাংলা এয়ারলাইন্স
* গালফ এয়ার
বিমানবন্দর সূত্রে জানা যায়, ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি, ২ মার্চ ৪৬টি, ৩ মার্চ ৩৯টি, ৪ মার্চ ২৮টি এবং ৫ মার্চ ৩৪টি ফ্লাইট বাতিল হয়েছে। সব মিলিয়ে মোট বাতিল ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ২১০টিতে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ হামলার জবাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালালে উত্তেজনা ছড়িয়ে পড়ে। চলমান সংঘাতে ব্যাপক হতাহতের ঘটনাও ঘটেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্র জানিয়েছে।





