মঙ্গলবার ইরানকে ‘গুঁড়িয়ে দেওয়ার’ হুমকি ট্রাম্পের

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬ | আপডেট: ১০:৩৮ পূর্বাহ্ন, ০৬ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুমকি দিয়ে বলেছেন, মঙ্গলবার দেশটিতে বড় ধরনের হামলা চালানো হতে পারে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প দাবি করেন, নির্ধারিত দিনে ইরানের বিদ্যুৎকেন্দ্র ও সেতুসহ গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হবে। তিনি হরমুজ প্রণালি খুলে দেওয়ার আহ্বান জানিয়ে সতর্ক করেন, তা না হলে কঠোর পরিণতি ভোগ করতে হবে।

আরও পড়ুন: নেপাল-তিব্বত সীমান্তে নতুন করে উপচে পড়ল হ্রদ, প্রাণে বাঁচতে ফের ছুটছে মানুষ

এর আগেও ট্রাম্প হরমুজ প্রণালি ইস্যুতে একই ধরনের হুমকি দিয়েছিলেন। তিনি বলেছিলেন, নির্দিষ্ট সময়ের মধ্যে প্রণালি খুলে না দিলে ইরানের ওপর ‘পুরো নরক’ নেমে আসবে।

এদিকে, শত্রু এলাকায় নিখোঁজ এক মার্কিন পাইলটকে উদ্ধারের দাবি জানানোর পরই নতুন করে এই হুমকি দেন ট্রাম্প। ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর ওই পাইলট নিখোঁজ ছিলেন।

আরও পড়ুন: নেপালে মানবিক বিপর্যয়: বন্যায় ভেসে গেছে মরদেহ, মর্গেও জায়গা নেই

মার্কিন বাহিনী তল্লাশি ও উদ্ধার অভিযান চালিয়ে তাকে উদ্ধার করেছে বলে জানানো হয়েছে। ট্রাম্প জানিয়েছেন, উদ্ধার হওয়া পাইলট আহত হলেও বর্তমানে তার অবস্থা স্থিতিশীল রয়েছে।