আন্তর্জাতিক বাজারে কমলো তেলের দাম

Sadek Ali
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ন, ৩১ জুলাই ২০২৬ | আপডেট: ৪:১৮ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম শুক্রবার (৩১ জুলাই) কিছুটা কমেছে। তবে মাসজুড়ে উভয় বেঞ্চমার্ক তেলের দাম প্রায় ২০ শতাংশ বেড়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

আরও পড়ুন: ট্রাম্পের গাজা-সংক্রান্ত দাবি প্রত্যাখ্যান করলেন ফিলিস্তিনি নেতারা

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি না হলেও গুরুত্বপূর্ণ সমুদ্রপথ দিয়ে তেলের সরবরাহ বৃদ্ধি পাওয়ায় বাজারে দামের ওপর চাপ কমেছে।

শুক্রবার গ্রিনিচ মান সময় ০২:১৫ জিএমটি পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ০৩ ডলার বা ১ দশমিক ২ শতাংশ কমে ৮৮ ডলারে নেমে আসে।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম স্বাভাবিক করার সুপারিশ ভারতের সংসদীয় কমিটির

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (WTI) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫০ ডলার বা ১ দশমিক ৮ শতাংশ কমে ৮২ দশমিক ০৯ ডলারে দাঁড়ায়।

তবে মাসিক হিসাবে ব্রেন্ট ও ডব্লিউটিআই—উভয় বেঞ্চমার্কের দামই প্রায় ২০ শতাংশ বৃদ্ধির পথে রয়েছে।