বিকাশে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

Any Akter
চাকরি ডেস্ক
প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬ | আপডেট: ১২:৫২ অপরাহ্ন, ১৫ অগাস্ট ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

দেশের মোবাইল আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান বিকাশ লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটির প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট বিভাগে ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। ১২ আগস্ট ২০২৬ থেকে আবেদন শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ২০ আগস্ট ২০২৬ পর্যন্ত।

প্রতিষ্ঠানের নাম: বিকাশ লিমিটেড

আরও পড়ুন: ওয়ালটনে চাকরির সুযোগ

পদের নাম: ইঞ্জিনিয়ার/সিনিয়র ইঞ্জিনিয়ার

বিভাগ: প্ল্যাটফর্ম ম্যানেজমেন্ট

আরও পড়ুন: ওয়ালটনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফুলটাইম

কর্মস্থল: ঢাকা

কর্মক্ষেত্র: অফিসে

প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়

বেতন: আলোচনা সাপেক্ষে

বয়সসীমা: উল্লেখ নেই

অভিজ্ঞতা: ২ থেকে ৫ বছর

আবেদনের মাধ্যম: অনলাইন

আবেদনের শেষ তারিখ: ২০ আগস্ট ২০২৬

শিক্ষাগত যোগ্যতা

আবেদনকারীর ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (EEE) অথবা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (CSE)-এ বিএসসি ডিগ্রি থাকতে হবে।

অন্যান্য যোগ্যতা ও অভিজ্ঞতা

প্রার্থীর ইউনিক্স/লিনাক্স অপারেটিং সিস্টেম, অ্যাডমিনিস্ট্রেশন, ট্রাবলশুটিং এবং পারফরম্যান্স বিশ্লেষণ বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে।

এ ছাড়া সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ থেকে ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ও সুযোগ-সুবিধা

বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। নির্বাচিত প্রার্থীরা বেতনের পাশাপাশি বিকাশ লিমিটেডের প্রচলিত নীতিমালা অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন।

আবেদন করবেন যেভাবে

আগ্রহী প্রার্থীদের বিকাশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি দেখে অনলাইনে আবেদন করতে হবে। বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া প্রতিষ্ঠানটির অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যাবে।

আবেদনের শেষ সময়: ২০ আগস্ট ২০২৬।

অফিশিয়াল ওয়েবসাইট: https://www.bkash.com