চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াত হত্যায় আবীর আলীর মৃত্যুদণ্ড

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১৪ অপরাহ্ন, ১৭ জুন ২০২৬ | আপডেট: ১:৪৪ পূর্বাহ্ন, ০১ জুলাই ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

চট্টগ্রামে পাঁচ বছরের শিশু আয়াতকে হত্যার পর মরদেহ ছয় টুকরো করার মামলায় আসামি আবীর আলীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।

বুধবার (১৭ জুন) চট্টগ্রামের ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ মুহাম্মদ আলী আক্কাস এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আবীর আলী আদালতে উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: হাইকোর্টে বাড়ছে রিট নিষ্পত্তি: বিচারিক শৃঙ্খলায় কমবে মামলার চাপ

মামলার যুক্তিতর্ক শুনানি গত শনিবার শেষ হয়। এ মামলায় মোট ৩৩ জন সাক্ষ্য দিয়েছেন।

২০২২ সালের ১৪ নভেম্বর Chittagong মহানগরীর ইপিজেড থানার নয়ারহাট এলাকায় ঘরের পাশে মসজিদে আরবি পড়তে গিয়ে নিখোঁজ হয় শিশু আয়াত।

আরও পড়ুন: সারাদেশে একযোগে ৯৯ জন বিচারক বদলি

পরে তদন্তে জানা যায়, মুক্তিপণের উদ্দেশ্যে প্রতিবেশী আবীর আলী শিশুটিকে অপহরণ করেন। তবে রাখার জায়গা না থাকায় তিনি শিশুটিকে শ্বাসরোধে হত্যা করে মরদেহ ছয় টুকরো করেন এবং সাগরে ফেলে দেন।

পরবর্তীতে ৩০ নভেম্বর আউটার রিং রোডের আকমল আলী ঘাট সংলগ্ন স্লুইচ গেটের একটি গর্ত থেকে আয়াতের দুই পা উদ্ধার করা হয়। পরদিন খণ্ডিত মাথা উদ্ধার করে পিবিআই।

এ মামলার রায়কে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য তৈরি হয়।