জরুরি প্রয়োজন ছাড়া গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করার অনুরোধ ডিএমপি ট্রাফিক উত্তরার

Shakil
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:০৬ অপরাহ্ন, ২৫ অক্টোবর ২০২২ | আপডেট: ৭:১০ পূর্বাহ্ন, ০৫ নভেম্বর ২০২২
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক উত্তরা বিভাগ জরুরি প্রয়োজন ছাড়া রাজধানীর খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী সড়ক ব্যবহার না করতে নাগরিকদের অনুরোধ করেছে।

মঙ্গলবার ডিএমপির গণমাধ্যম শাখা এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ করেছে। 

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিএমপির গণমাধ্যম শাখা বলছে, ঘূর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে প্রবল বৃষ্টি হওয়ায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের বিভিন্ন অংশে বড় বড় গর্তের কারণে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে খিলক্ষেত উত্তরা হয়ে গাজীপুরমুখী যান চলাচল মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে।

জানা গেছে, ভোর থেকেই সড়কটিতে গাড়ির বাড়তি চাপ রয়েছে। সড়কে ভয়াবহ যানজট। টঙ্গীর পর থেকেই গাড়ির গতি খুবই ধীর। যার প্রভাব পড়েছে রাজধানীতে।  যাদের বেশি প্রয়োজন, তাদের সময় নিয়ে বের হওয়ার অনুরোধ জানানো হচ্ছে। 

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে দেশে ১০ বার ভূমিকম্পে চারদিকে আতঙ্ক