ডিএমপির পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ কর্মকর্তা বদলি
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক পদমর্যাদার ৯ জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।
আরও পড়ুন: আওয়ামী ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
এতে বলা হয়েছে, শহর ও যানবাহন পুলিশ পরিদর্শক জিয়াউদ্দিন খানকে মিরপুর বিভাগের পিআই মিরপুর, মাহফুজুল হক বকশীকে লালবাগ বিভাগের পিআই চকবাজার, আব্দুল্লাহ আল শাকিলকে উত্তরা বিভাগের পিআই দক্ষিণ খান, পুলিশ পরিদর্শক মাসুদ রানাকে গুলশান বিভাগের ট্রাফিক পরিদর্শক হিসেবে বদলি করা হয়েছে।
এছাড়া পুলিশ পরিদর্শক একেএম সাইফুল ইসলামকে লালবাগ ট্রাফিক বিভাগে, শরিফুল ইসলামকে ওয়ারী ট্রাফিক বিভাগে, আতাহার হোসেনকে ডিএমপির প্রটেকশন বিভাগে, জামিয়ুর রাশেদকে লালবাগ ট্রাফিক বিভাগ ও পবিত্র বিশ্বাসকে ওয়ারী ট্রাফিক বিভাগে বদলি করা হয়েছে।
আরও পড়ুন: ‘বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত’, ওয়াল স্ট্রিটে প্রধানমন্ত্রী তারেক রহমান
এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে কার্যালয়ে আদেশে জানানো হয়।
বদলি করা পুলিশ কর্মকর্তাদের তালিকা দেখতে ক্লিক করুন এখানে





