মেঘলা-কুয়াশাচ্ছন্ন ঢাকা, তাপমাত্রা ২৩.৩
ছবিঃ সংগৃহীত
রাজধানী ঢাকার আকাশ আজ মেঘলা ও কুয়াশাচ্ছন্ন রয়েছে। সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। দিনের বেলাতেও তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
মঙ্গলবার (৩ মার্চ) সকাল ৭টায় প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়, এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৪ শতাংশ। দুপুর পর্যন্ত ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আকাশ আংশিক মেঘলা থাকবে।
আরও পড়ুন: মার্চে বাড়বে তাপপ্রবাহ ও কালবৈশাখী ঝড়
একই সঙ্গে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।
আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ০২ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় সকাল ৬টা ১৮ মিনিটে।
আরও পড়ুন: টানা দুই দিন বৃষ্টির সম্ভাবনা





