বিআরটিসি বাসের অগ্রিম টিকিট বিক্রি আজ থেকে
ঈদুল ফিতর উপলক্ষে আজ রোববার (৯ এপ্রিল) থেকে শুরু হবে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) বাসের অগ্রিম টিকিট বিক্রি।
ঈদ উপলক্ষে ১৪ এপ্রিল থেকে ‘ঈদ স্পেশাল সার্ভিস’ চালু করবে বিআরটিসি। চলবে ২৩ এপ্রিল পর্যন্ত।
আরও পড়ুন: দায়িত্বে গাফিলতি হলে প্রধানমন্ত্রী কঠোর ব্যবস্থা নিচ্ছেন: রিজভী
বিআরটিসি জানায়, ঈদের অগ্রিম টিকিট মতিঝিল, জোয়ারসাহারা, কল্যাণপুর, গাবতলী, মোহাম্মদপুর, মিরপুর, যাত্রাবাড়ী, গাজীপুর ও নারায়ণগঞ্জ (চাষাঢ়া) বাস ডিপো থেকে সংগ্রহ করা যাবে। এছাড়া ১৮ এপ্রিল থেকে জরুরি সেবার জন্য ঢাকার বিভিন্ন ডিপো ও টার্মিনালে ৬০টি বাস রাখা হবে।
এসব বাস সায়েদাবাদ বাস টার্মিনাল, মিরপুর ১২ নম্বরের বাস ডিপো, কল্যাণপুর বাস ডিপোর সামনে, নবীনগর, মতিঝিল বাস ডিপোর সামনে, মহাখালী বাস টার্মিনাল, জোয়ারসাহারা বাস ডিপো, গাজীপুর চৌরাস্তা, মোহাম্মদপুর বাস ডিপো, হেমায়েতপুর ও চন্দ্র বাস টার্মিনাল থাকবে।
আরও পড়ুন: জেআইসিতে তারেক রহমানকে নির্যাতনের তথ্য পেয়েছে ট্রাইব্যুনাল: চিফ প্রসিকিউটর
বিআরটিসি চেয়ারম্যান তাজুল ইসলাম বলেন, ঈদ সার্ভিসে সারা দেশে বিআরটিসি ৯শ'টি বাস চালানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রয়োজন হলে বাসের সংখ্যা আরও বাড়ানো হবে।
ঢাকাসহ আশপাশের এলাকায় বিআরটিসির ৫শ ৫০টি বাস চলবে উল্লেখ করে তিনি জানান, দক্ষিণের প্রায় সব জেলায় বিআরটিসির বাস চলাচল করবে। প্রতি বছরের মতো গার্মেন্টস শ্রমিকদের জন্য এবারও বাস বুকিং দেওয়ার সুযোগ রাখা হয়েছে। নারায়ণগঞ্জ ও গাজীপুরে বেশি গার্মেন্টস থাকায় সেসব এলাকার ডিপো থেকে বাস ভাড়া করা যাবে।





