মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলব করল ঢাকা

বাংলাবাজার পত্রিকা রিপোর্ট
প্রকাশিত: ১১:৩৪ পূর্বাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৪ | আপডেট: ৬:১১ পূর্বাহ্ন, ০৬ ফেব্রুয়ারী ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্তের ওপারে তমব্রু রাইট ক্যাম্প এলাকায় মিয়ানমারের সরকারি বাহিনী ও দুই বিদ্রোহী গোষ্ঠীর মধ্যে কয়েকদিন ধরে তুমুল লড়াই চলছে। মিয়ানমার সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে বাংলাদেশের দুইজনের মৃত্যুর ঘটনায় মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়েকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হচ্ছে।

সূত্র জানায়, মিয়ানমারের রাষ্ট্রদূতকে ডেকে সীমান্তের চলমান পরিস্থিতি নিয়ে বাংলাদেশ কড়া প্রতিবাদ জানাবে।

আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

এর আগে সীমান্তের ওপারে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সঙ্গে দেশটির সরকারি বাহিনীর সঙ্গে সংঘর্ষ চলছে। সীমান্তের ওপার থেকে ছোড়া মর্টার শেলের আঘাতে দুইজনের মৃত্যু হয়।

মঙ্গলবার মিয়ানমার সীমান্তরক্ষী বাহিনীর আরও নয়জন সদস্য পালিয়ে বাংলাদেশে আশ্রয়ও নিয়েছেন। তাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে। এই নিয়ে এখন সংখ্যা দাঁড়ালো মোট ১১৫ জনে।

আরও পড়ুন: ফেব্রুয়ারিতে দেশে ১০ বার ভূমিকম্পে চারদিকে আতঙ্ক