বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে: অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, সামনে এ দাম আরও কমবে।
রাজধানীর সচিবালয়ে রোববার (৩ মার্চ ) দুপুরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য শিগগিরই চালু হচ্ছে ভারতীয় ভিসা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
দেশের অর্থনীতি ভালোর দিকে দাবি করে তিনি আরও বলেন, দেশের মানুষ ভালো আছে।
অর্থনীতি কি ভালো অবস্থায় আছে, মানুষ কি ভালো আছে? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের মানুষকে জিজ্ঞেস করেন। আমি তো মনে করি ভালো আছে।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতে দেশে ১০ বার ভূমিকম্পে চারদিকে আতঙ্ক
অর্থ মন্ত্রণালয়ে নতুন প্রতিমন্ত্রী নিয়ে তিনি বলেন, নতুন একজন প্রতিমন্ত্রী পেয়ে ভালো হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের কাজের গতি আরও বাড়বে।
মন্ত্রী বলেন, বাজারে জিনিসপত্রের দাম কমে আসছে, এটা আরও কমবে। ৫০ হাজার মেট্রিক টন পেয়াজ আসছে ভারত থেকে। এগুলো আসলে দাম আরও কমে যাবে।
এসময় নতুন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা বলেন, নারী হিসেবে নিজেকে দেখছি না। অর্থ মন্ত্রণালয়ের মত বড় জায়গায় কাজ দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করবো।





