হাসান মারুফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক
ছবিঃ সংগৃহীত
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব হাসান মারুফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের পেষণ এক শাখার উপসচিব আবুল হায়াত মোহাম্মদ রফিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে রোববার নিয়োগের আদেশ জারি করা হয়।
আরও পড়ুন: দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ নির্ধারণে সিদ্ধান্ত ভারতের: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ
প্রজ্ঞাপনে জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকরের কথা বলা হয়।

আরও পড়ুন: রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল অনুষ্ঠিত





