এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, জনগণ বহু বছর পর স্বাধীনভাবে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে। তাই এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে এবং ভোট পাহারা দেবে। আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা গৌণ হবে, মুখ্য হবে ভোটারদের সক্রিয় অংশগ্রহণ।
সোমবার সন্ধ্যায় রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলোর কার্যালয়ে অনুষ্ঠিত ‘অন্তর্ভুক্তিমূলক ও সুষ্ঠু জাতীয় সংসদ নির্বাচন: রাজনৈতিক দলের কাছে নাগরিক সমাজের প্রত্যাশা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব মন্তব্য করেন। বৈঠকে জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা অংশ নেন।
আরও পড়ুন: দিল্লি বিমানবন্দরে জাহেদ উর রহমানের ঘটনা: ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’, বলছে ঢাকা
সালাহউদ্দিন আহমদ বলেন, “নির্বাচনে রাজনৈতিক দল ও জনগণই প্রধান অংশীজন। নির্বাচন কমিশন শুধু নির্বাচন পরিচালনা করবে, আইনশৃঙ্খলা বাহিনী আইনশৃঙ্খলা দেখবে, এবং সরকারের স্বাভাবিক দায়িত্ব থাকবে। সুষ্ঠু, নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে সবাই প্রতিশ্রুতিবদ্ধ।”
তিনি আরও বলেন, বিএনপি দায়িত্ব পেলে ৩১ দফায় কমিশন গঠনের প্রতিশ্রুতি পূরণ করবে। সংবিধান সংস্কার কমিশন, বিচারবিভাগ সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন ও প্রশাসনিক সংস্কার কমিশনসহ নানা কমিশন গঠনের মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করা হবে।
আরও পড়ুন: জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে: শ্রমমন্ত্রী
সালাহউদ্দিন আহমদ মনে করান, “ফ্যাসিবাদের পতন ঘটালে, ফ্যাসিবাদের বিরুদ্ধে আন্দোলনকারী দলগুলো নির্বাচনে জয়ী হলে ঐক্যমতের ভিত্তিতে জাতীয় সরকার গঠন হবে এবং ৩১ দফা বাস্তবায়ন হবে। যদিও কিছু সংস্কার ইতিমধ্যেই হয়েছে, তবুও আরও কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন।”





