ফজলুল হক এফসিএ'র কবিতা গ্রন্থ 'আমি তোমাদেরই একজন' এর মোড়ক উন্মোচন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১:১২ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:২২ অপরাহ্ন, ১১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শনিবার ছুটির দিনের সন্ধ্যায় বাংলা একাডেমীর আব্দুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে কবি ও আবৃত্তিকার মোঃ ফজলুল হক এফসিএ'র প্রথম কবিতা গ্রন্থ 'আমি তোমাদেরই একজন' বইয়ের মোড়ক উন্মোচন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বইটির মোড়ক উন্মোচন করেন একুশে পদক প্রাপ্ত বিশিষ্ট আবৃত্তিকার শিমুল মুস্তাফা। 

আরও পড়ুন: ম্যাজিস্ট্রেটের মন্তব্যে ক্ষুব্ধ পুলিশ অ্যাসোসিয়েশন, মনোবলে আঘাত দাবি

অরণি পাবলিশার্স থেকে প্রকাশিত কবিতা গ্রন্থটিকে কবির বাছাইকৃত ১শ'টি কবিতা দিয়ে সাজানো হয়েছে। কবিতায়- মানুষ, মানুষের জীবনধারা, জীববৈচিত্র্য এবং প্রকৃতিকে নিয়ে কবির নিজস্ব ভাবনার প্রকাশ পেয়েছে।

কবিতা গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিএবি'র প্রেসিডেন্ট এন কে এ মবিন এফসিএ।  

আরও পড়ুন: লন্ডনে বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টারের পদত্যাগ

'আমি তোমাদেরই একজন' গ্রন্থের প্রকাশক এবং অরুণি পাবলিশার্সের স্বত্বাধিকারী বদিউজ্জামান, বাংলাদেশ নৌবাহিনী রিয়ার এডমিরাল মোঃ শফিকুর রহমান, বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডাক্তার সজল ব্যানার্জি, আইসিএবি'র  সিইও শুভাশীষ বোস প্রমূখ অনুষ্ঠানে উপস্থিত থেকে কবি এবং কাব্য গ্রন্থের উপর আলোচনা করেন।

অনুষ্ঠানে কবি ও আবৃত্তিকার মোঃ ফজলুল হক এফসিএ কবিতা গ্রন্থ থেকে তার লেখা বেশ কয়েকটি কবিতা পড়ে শোনান।