প্রধানমন্ত্রীর কৃষি উপদেষ্টার সঙ্গে চীনা রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Any Akter
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ২:৫৯ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬ | আপডেট: ৩:০৩ অপরাহ্ন, ২১ এপ্রিল ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ ও চীনের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারে আলোচনা হয়েছে প্রধানমন্ত্রীর রাজনৈতিক ও কৃষি উপদেষ্টা নজরুল ইসলাম খান এবং ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের মধ্যে। মঙ্গলবার (২১ এপ্রিল ২০২৬) সকালে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে নজরুল ইসলাম খানের দপ্তরে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। বিশেষ করে কৃষি, বনায়ন ও শিক্ষা খাতে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করা হয়।

আরও পড়ুন: জুলাই যোদ্ধা শাহিনের চিকিৎসার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

বৈঠকে আধুনিক কৃষি প্রযুক্তির ব্যবহার, পরিবেশ সংরক্ষণে বনায়ন কার্যক্রম এবং শিক্ষা খাতে দক্ষতা উন্নয়ন কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় এসব খাতে চীনের আরও সক্রিয় সহযোগিতা কামনা করেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান।

জবাবে চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বাংলাদেশে উন্নয়নমূলক বিভিন্ন খাতে সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন। বৈঠকে চীনা দূতাবাসের সাংস্কৃতিক কাউন্সিলর লি শাওপেং এবং সেকেন্ড সেক্রেটারি হুয়াং মৌছং উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: জ্বালানি দামের সঙ্গে সমন্বয়ে বাড়বে পরিবহন ভাড়া: প্রধানমন্ত্রীর উপদেষ্টা