২০২৭ সালের এসএসসি-এইচএসসি পরীক্ষার তারিখ ঘোষণা করলেন শিক্ষামন্ত্রী
২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী ৭ জানুয়ারি থেকে শুরু হবে। এ পরীক্ষা শেষ হবে ৬ ফেব্রুয়ারি, ২০২৭। অন্যদিকে, একই বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে ৬ জুন থেকে এবং চলবে ১৩ জুলাই পর্যন্ত।
বৃহস্পতিবার (১৪ মে) বিকেলে সচিবালয়ের সভাকক্ষে আয়োজিত এক বৈঠকে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন আগামী বছরের পাবলিক পরীক্ষার সময়সূচি ঘোষণা করেন।
আরও পড়ুন: দেশের কাঙ্ক্ষিত উন্নয়নে প্রশাসনের আন্তরিকতা প্রয়োজন: চীফ হুইপ
শিক্ষামন্ত্রী জানান, এর আগে ডিসেম্বরে এসএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা ছিল। তবে সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষ এ বিষয়ে আপত্তি জানালে পরবর্তীতে পরীক্ষার সময় পিছিয়ে নতুন তারিখ নির্ধারণ করা হয়। এসএসসি ও এইচএসসি পরীক্ষার রুটিন তৈরির কাজ ইতোমধ্যে চলমান রয়েছে। শিগগিরই বিস্তারিত রুটিন প্রকাশ করা হবে বলেও জানান তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের এ ঘোষণার মাধ্যমে শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলো আগামী বছরের পরীক্ষার প্রস্তুতি পরিকল্পনা করার সুযোগ পাবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: কোরবানির চামড়া সংরক্ষণে সর্বাত্মক প্রস্তুতি সরকারের: বাণিজ্যমন্ত্রী





