চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে প্রধানমন্ত্রীর নির্দেশনা
বিদেশে নয়, সন্ধ্যার পর দেশে ডোবার পাশে অবস্থান করলেই মশক নিধনের উদ্ভাবনী সম্ভব
ছবিঃ সংগৃহীত
চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ শাহাদাত হোসেন এবং ০৫ জন কর্মকর্তার মশক নিধনের উদ্ভাবনী কার্যক্রম পরিদর্শনের জন্য বিদেশি প্রতিষ্ঠান Valent BioSciences LLC-এর অর্থায়নে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা যাওয়ার প্রস্তাব অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগ হতে সার-সংক্ষেপ প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেরণ করা হলে মাননীয় প্রধানমন্ত্রী নিম্নোক্ত নির্দেশনা প্রদান করেন।
‘মশক নিধন শেখা বা দেখার জন্য যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় যাওয়ার দরকার নেই। দেশেই সন্ধ্যার পর যে কোনো ডোবার পাশে দুই/তিন ঘণ্টা অবস্থান করলেই মশক নিধনের অনেক উদ্ভাবনী পদ্ধতি বের করা সম্ভব হবে।’
আরও পড়ুন: কামরুল ইসলামকে প্রধানমন্ত্রীর প্রটোকল অফিসার পদে নিয়োগ





