ঢাকায় বিদেশি মিশনের ভিসা কার্যক্রমে বিঘ্ন

Shahrier Islam Pallab
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:৫৪ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১১:৫৭ পূর্বাহ্ন, ২৯ সেপ্টেম্বর ২০২৬
লিসবনে বাংলাদেশ দূতাবাস । ছবিঃ সংগৃহীত
লিসবনে বাংলাদেশ দূতাবাস । ছবিঃ সংগৃহীত

কারিগরি সমস্যার কারণে ঢাকায় অবস্থিত এমআরভির কেন্দ্রীয় সার্ভার সাময়িকভাবে অচল হয়ে পড়েছে। ফলে বিদেশে অবস্থিত বাংলাদেশি মিশনগুলোতে ভিসা ও নো-ভিসা সেবা বিঘ্নিত হচ্ছে। স্থানীয় সময় সোমবার (২৮ সেপ্টেম্বর) রাতে পৃথক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ দূতাবাস, ব্যাংকক ও লিসবন।

ব্যাংকক দূতাবাস জানায়, সার্ভারে সাময়িক ত্রুটির কারণে আবেদনকারীরা ভিসা আবেদন জমা দেওয়া ও সংশ্লিষ্ট বিভিন্ন সেবা গ্রহণে সমস্যায় পড়তে পারেন। সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কারিগরি দল কাজ করছে। সার্ভার পুরোপুরি সচল না হওয়া পর্যন্ত, যেখানে সম্ভব, ভিসা প্রক্রিয়াকরণের ওপর নির্ভরশীল জরুরি ভ্রমণ পরিকল্পনা এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: টাঙ্গাইলসহ চার জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ

লিসবন দূতাবাসও জানিয়েছে, কেন্দ্রীয় সার্ভার অচল থাকায় ভিসা ও নো-ভিসা সেবা সাময়িকভাবে ব্যাহত হচ্ছে। সার্ভার সচল হওয়ার পর ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর থেকে ইতিবাচক সংকেত পাওয়া গেলে পরবর্তী বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানানো হবে।

সাময়িক অসুবিধার জন্য আবেদনকারীদের কাছে দুঃখ প্রকাশ করে ধৈর্য ও সহযোগিতা কামনা করেছে দুই মিশন।

আরও পড়ুন: একনেকে ১৫ হাজার ৭১৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন