মঈন খানকে দেখতে হাসপাতালে গেলেন রাষ্ট্রপতি
ছবিঃ সংগৃহীত
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানকে দেখতে গিয়েছেন।
শুক্রবার সকালে তিনি এভারকেয়ার হাসপাতালে যান।
আরও পড়ুন: রিয়াদে হামলায় নিহত বাংলাদেশি শাহেদের মরদেহ দেশে পৌঁছেছে
এ সময় রাষ্ট্রপতি মন্ত্রীর শারীরিক অবস্থা ও চিকিৎসার বিষয়ে খোঁজখবর নেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন।
রাষ্ট্রপতির প্রেস উইং এই তথ্য জানিয়েছে।





