ভোটার এলাকা পরিবর্তন করলেন আসিফ মাহমুদ

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:৩৭ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ৫:৩৭ অপরাহ্ন, ০৭ সেপ্টেম্বর ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া তার ভোটার এলাকা পরিবর্তন করেছেন। এর আগে তিনি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন (ডিএসসিসি) এলাকার ভোটার হিসেবে নিবন্ধিত ছিলেন সম্প্রতি তার ভোটার এলাকা পরিবর্তন করে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) এলাকার আফতাবনগরে অন্তর্ভুক্ত করা হয়েছে।

ভোটার এলাকা পরিবর্তনের জন্য নির্বাচন কমিশনের (ইসি) নির্ধারিত ফরম-১৩-এর মাধ্যমে আবেদন করেন আসিফ মাহমুদ। আবেদন পাওয়ার পর প্রয়োজনীয় যাচাই-বাছাই ও দাপ্তরিক নথিপত্র পরীক্ষা শেষে নির্বাচন কমিশন তার আবেদন অনুমোদন করে।

আরও পড়ুন: স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপস হতে পারে না: রাষ্ট্রপতি

এর ফলে আসিফ মাহমুদের ভোটার নিবন্ধন এখন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের আওতাভুক্ত হয়েছে। এর আগে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকা থেকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় ভোটার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

আসিফ মাহমুদের ভোটার এলাকা পরিবর্তনের বিষয়টি রাজনৈতিক অঙ্গনেও আলোচনায় এসেছে।

আরও পড়ুন: ঢাকার চারপাশে বৃত্তাকার নৌপথ দ্রুত উন্নয়নের নির্দেশনা প্রধানমন্ত্রীর